১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
ফজরের সুন্নাত
আযান শেষ হলে সংক্ষেপে ফজরের দু’রাকাত সুন্নাত পড়ে নেবে। এ নামাযে রাসূল ﷺ প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাছ পাঠ করতেন।
ফজরের দু’রাকাত সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ। রাসূল ﷺ বলেছেন, ‘‘ফজরের দু’রাকাত সুন্নাত আমার কাছে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার চেয়েও উত্তম।’’ (বুখারী ও মুসলিম)
রাসূল ﷺ এ দু’রাকাত নামায সংক্ষেপে পড়তেন। ফজরের সুন্নাত আদায়ের পর একটু বিশ্রাম নেয়া সুন্নাত। রাসূল ﷺ ফজরের সুন্নাত আদায় করার পর ডান কাতে শুয়ে একটু বিশ্রাম নিতেন। এ সময় রাসূল ﷺ এর কোন স্ত্রী সজাগ থাকলে জামাআত শুরুর পূর্ব পর্যন্ত তাদের সাথে কথাও বলতেন।