১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮০
মুমিন ব্যক্তি যেসব কাজ করবে না
মুমিন বান্দা শিরক করবে না। অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। নামায কাজা করবে না। জ্যোতিষী ও গনকের কথা বিশ্বাস করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী যবাই করবে না। সত্যের বিরোধিতা করবে না। আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যাচার করবে না। আল্লাহর রহমত হতে নিরাশ হবে না। পিতা-মাতার অবাধ্য হবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না। যাদু করবে না। যিনা-ব্যভিচার করবে না। সমকামিতায় লিপ্ত হবে না। সতী নারীর প্রতি অপবাদ দেবে না। সুদ অথবা ঘুষ দেবে না এবং নেবেও না। এতীমের সম্পদ আত্মসাৎ করবে না। গনীমতের মাল আত্মসাৎ করবে না। চুরি, ডাকাতি ও অপহরণ করবে না। চাঁদাবাজি করবে না। হারাম খাদ্য গ্রহণ করবে না। অহংকার করবে না। মদ্য পান করবে না। জুয়া খেলবে না। মিথ্যা কথা বলবে না। মিথ্যা সাক্ষ্য দেবে না। মিথ্যা শপথ করবে না। গালি দেবে না। কোনো মুমিনকে লানত (অভিশাপ) করবে না। যুলুম-অত্যাচার করবে না। পাওনাদারের প্রতি জুলুম করবে না। স্ত্রীর প্রতি যুলুম করবে না। শ্রমিক ও অধীনস্ত কর্মচারীদের প্রতি যুলুম করবে না। দাস-দাসী, দুর্বল শ্রেণীর মানুষ এবং জীব-জন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করবে না। স্বামী-স্ত্রী পরস্পরের অধিকার খর্ব করবে না। প্রতিবেশীকে কষ্ট দেবে না। দান করে খোটা দেবে না। আমানতের খিয়ানত করবে না। আত্মহত্যা করবে না। অন্যায়ভাবে বিচার করবে না। পুরুষ মহিলার এবং মহিলা পুরুষের আকৃতি ধারণ করবে না। পরিবার ও সমাজে অশ্লীল কাজকে প্রশ্রয় দেবে না। দ্বীনি ইল্ম/জ্ঞান গোপন করবে না। কারো গোপন কথা শ্রবণ করবে না। গীবত করবে না। চোগলখোরী করবে না। ওয়াদা ভঙ্গ করবে না। প্রাণীর মূর্তি তৈরি করবে না। ঘরের দেয়ালে প্রাণীর ছবি ঝুলিয়ে রাখবে না। কেউ মারা গেলে বিলাপ করে ক্রন্দন করবে না। পুরুষরা টাখনুর নিচে পোশাক পরবে না। পুরুষরা স্বর্ণালঙ্কার ও রেশম ব্যবহার করবে না। মাপে ও ওজনে কম দেবে না। ধোঁকাবাজি ও প্রতারণা করবে না।
আল্লাহ তা‘আলা আমাদেরকে এসব নিন্দনীয় কাজ থেকে সর্বক্ষণ দূরে থাকার তাওফীক দান করুন। আমীন!
আল্লাহ তা‘আলা আমাদেরকে এসব নিন্দনীয় কাজ থেকে সর্বক্ষণ দূরে থাকার তাওফীক দান করুন। আমীন!