hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

দো‘আ একটি গুরুত্বপূর্ণ ইবাদাত

নোমান ইবনে বাশীর (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন, ‘‘দো‘আই হচ্ছে ইবাদাত।’’ (আবু দাঊদ হা: ১৪৮১, তিরমিযী হা: ২৯৬৯)

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল ﷺ বলেছেন, ‘‘আল্লাহর কাছে দো‘আর চেয়ে অধিক সম্মানজনক আর কোন জিনিস নেই।’’ (তিরমিযী হাঃ ৩৩৭০, মেশকাত)

দুনিয়াতে কোন মানুষের কাছে কিছু চাইলে সে নারাজ হয় অথচ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল ﷺ বলেছেন, ‘‘যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগ করেন।’’

(তিরমিযী হা: ৩৩৭৩, মেশকাত)

কোন দো‘আই বিফলে যায় না :

আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন মুসলমানের দো‘আ যদি পাপ কাজ ও রক্ত সম্পর্ক ছিন্ন করার না হয়, তবে তার দো‘আর কারণে নিচের তিনটির একটি ফল অবশ্যই আল্লাহ তাকে দান করবেন :

আর তা হল :

ক. হয় দুনিয়াতেই তার চাওয়া বস্তু তাকে দিয়ে দেবেন,

খ. নয়তো পরকালে তাকে এর প্রতিদান দেবেন,

গ. অথবা তার থেকে অনুরূপ কোন অমঙ্গল দূর করে দেবেন।

রাসূলুল্লাহ ﷺ এর বক্তব্য শুনে সাহাবীগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দো‘আ করব। নবী করীম ﷺ বললেন, আল্লাহ আরো অধিক দান করবেন। (মুসনাদে আহমাদ হা: ১০৭৪৯, মেশকাত)