১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৯
মুমিনের চলাফেরা ও ব্যবহার
মুমিন সর্বত্র অত্যন্ত শালীন ও নমনীয়তার সাথে হাঁটাচলা করবে। পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা বলেন-
وَلَا تَمْشِ فِي الْاَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
‘‘মাটির বুকে গর্বের সাথে চলবে না। নিশ্চয় তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না আর পাহাড়ের সমান উঁচুও হতে পারবে না।’’ (সূরা বনী ইসরাঈল- ৩৭)
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْاَرْضِ مَرَحًا إِنَّ اللهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ - وَاقْصِدْ فِيْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ
‘‘তুমি মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে রেখে কথা বলবে না এবং পৃথিবীতে গর্বের সাথে চলবে না। নিশ্চয় আল্লাহ কোন গর্বকারী ও অহংকারীকে পছন্দ করেন না। তোমার চালচলনে মধ্যমপন্থা গ্রহণ কর এবং আওয়াজকে নিচু কর। নিশ্চয় আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ।’’ (সূরা লুকমান- ১৮-১৯)
সকলের সাথে ভাল ব্যবহার করবে :
ব্যবহার মানবজীবনের এক গুরুত্বপূর্ণ দিক। সর্বোত্তম ব্যবহার, বিনয় প্রদর্শন, সুসম্পর্ক বজায় রাখা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতে হবে। বিপদাপদে আশপাশের সবার খোঁজখবর নিতে হবে। রাসূল ﷺ বলেছেন, ‘‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে স্বভাবে উত্তম।’’ নবী ﷺ আচার-আচরণে অশালীন ছিলেন না এবং তিনি অশালীন উক্তিও করতেন না। (বুখারী)