১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮১
মুমিন ব্যক্তি যেসব কাজ করবে
মুমিন বান্দা ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবসমূহ নিয়মানুযায়ী পালন করবে। পিতা-মাতার হক আদায় করবে। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে। গরীব, দুঃখী, এতীম, মিসকীন ও অসহায়দের সাহায্য করবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করবে। বড়দের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে। প্রত্যেক কাজে সুন্নাতের অনুসরণ করবে। সত্যের উপর অটল থাকবে। হারাম কাজ বর্জন করবে, হালালের উপর অটল থাকবে। জীব-জন্তুর প্রতি দয়া করবে। সাধ্যমত দান-খয়রাত করবে। সাদাকায়ে জারিয়ার প্রতি গুরুত্ব দেবে। ওয়াদা পালন করবে। সঠিকভাবে লেনদেন করবে। দ্বীনি ইল্ম অর্জন করে তদানুযায়ী আমল করবে। সংসারে দ্বীনি পরিবেশ কায়েম রাখবে। নারীরা পর্দা করবে এবং স্বামীর হুকুম পালন করবে। স্বামীর খেদমত করবে এবং সন্তানের যত্ন নেবে। আচরণে বিনয়ী হবে। চাকুরী, ব্যবসা ও কর্মক্ষেত্রে দ্বীনি পরিবেশ বজায় রাখবে। অধীনস্তদের প্রতি দয়াপরবশ হবে। সুখে-দুঃখে সর্বদা আল্লাহকে স্মরণ করবে। দু’মুখো নীতি বর্জন করবে। অপর ভাই-বোনের ইজ্জত রক্ষা করবে। গুরুত্বপূর্ণ কাজে মশগুল থাকবে। কথায় ও কাজে মিল রাখবে। পরের দোষ কম দেখবে, নিজের দোষ বেশি দেখবে। নিজের উপর অন্যায় করা হলেও সে ইনসাফ (ন্যায়বিচার) করবে। কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। ভাল কাজে আনন্দ পাবে, গুনাহ করলে ক্ষমা চাইবে। নেক কাজে আগে থাকবে, পাপ থেকে দূরে থাকবে। অভাব ও বিপদে পড়লেও শুকরিয়া আদায় করবে এবং ধৈর্যধারণ করবে। শরীয়তের হুকুমের উপর অটল থাকবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। হালাল রুজিতে সন্তুষ্ট থাকবে। চোখ দু’টিকে হারাম জিনিস হতে ফিরিয়ে রাখবে। লজ্জাস্থানের হেফাযত করবে। সত্য কথায় অটল থাকবে। অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকবে। ওয়াদা পালন করবে। মেহমান ও প্রতিবেশীর সম্মান রক্ষা করবে।
রাসূল ﷺএর সাহাবীগণও এসব গুণের অধিকারী ছিলেন। পূর্ববর্তী নেককার মুসলমানরাও এরকম ছিলেন। আমাদেরও এসব গুণ অর্জন করা কর্তব্য। আল্লাহ তা‘আলা আমাদেরকে সে তাওফীক দান করুন। আমীন!
রাসূল ﷺএর সাহাবীগণও এসব গুণের অধিকারী ছিলেন। পূর্ববর্তী নেককার মুসলমানরাও এরকম ছিলেন। আমাদেরও এসব গুণ অর্জন করা কর্তব্য। আল্লাহ তা‘আলা আমাদেরকে সে তাওফীক দান করুন। আমীন!