১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
সফর থেকে ফিরে এসে নামায
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ خَرَجْتُ مَعَ رَسُوْلِ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِى غَزَاةٍ فَأَبْطَأَ بِىْ جَمَلِى وَأَعْيَى ثُمَّ قَدِمَ رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَبْلِى وَقَدِمْتُ بِالْغَدَاةِ فَجِئْتُ الْمَسْجِدَ فَوَجَدْتُهٗ عَلٰى بَابِ الْمَسْجِدِ قَالَ « اَلْآنَ حِينَ قَدِمْتَ » . قُلْتُ نَعَمْ . قَالَ « فَدَعْ جَمَلَكَ وَادْخُلْ فَصَلِّ رَكْعَتَيْنِ » . قَالَ فَدَخَلْتُ فَصَلَّيْتُ ثُمَّ رَجَعْتُ .
জাবির (রাঃ) বলেন, আমি রাসূল ﷺএর সাথে যুদ্ধে বের হলাম এবং ফেরার সময় আমার উট আমাকে নিয়ে আসতে দেরী করলো এবং সে অক্ষম হয়ে পড়ল। আমি সকালে এসে রাসূল ﷺ কে মসজিদের দরজায় পেলাম। তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এখন এসেছ? আমি বললাম, জ্বী হ্যাঁ। তিনি বললেন, তাহলে মসজিদে প্রবেশ কর এবং দু’রাকাত নামায পড়। তারপর আমি দু’রাকাত নামায পড়লাম অতপর ফিরে আসলাম।
(মুসলিম হা: ১৬৯১)
عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ لَا يَقْدَمُ مِنْ سَفَرٍ إِلَّا نَهَارًا فِى الضُّحٰى فَإِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلَّى فِيْهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ فِيْهِ .
কা‘ব ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূল ﷺ যখনই সফর থেকে ফিরতেন দিনের প্রথম দিকে ফিরতেন এবং প্রথমে মসজিদে যেতেন এবং দু’রাকাত নামায পড়তেন এবং সেখানে বসতেন। (মুসলিম হা: ১৬৯২)