১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
পবিত্রতা অর্জন
নামাযের আগে পবিত্রতা অর্জন করা জরুরি। তাই গোসলের প্রয়োজন হলে গোসল অথবা ওযূ করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নাম নিয়ে
بِسْمِ اللهِ ‘বিসমিল্লাহ’ বলে ওযূ আরম্ভ করবে। (মুসলিম)
ওযূ শেষ করার পর কালেমায়ে শাহাদাত পড়ে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেবে। উমর (রাঃ) বলেন, রাসূল ﷺ বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমরূপে পূর্ণ নিয়মের সাথে ওযূ করবে এবং নিচের দো‘আ পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, যে কোন দরজা দিয়ে সে তাতে প্রবেশ করতে পারবে :
أَشْهَدُ اَنْ لَّا إلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، وَأَشْهَدُ أنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ
আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা-শারীকালাহু ওয়াআশ্হাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহ্।
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন মাবূদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। (মুসলিম হা: ৫৭৬; মেশকাত পৃ: ৩৯ হা: ২৮৯)