১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৩
যেসব কাজ আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির সহায়ক
ভোরে বিছানা হতে উঠা, সর্বদা আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকা, পরিবারের সকলকে ইবাদাতের জন্য শাসন করা, নামাযের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ওযূ করা। সর্বদা আল্লাহ তা‘আলার যিকির করা, বেশি পরিমাণে দরূদ পাঠ করা, পিতা-মাতাকে সবসময় সন্তুষ্ট রাখা, মসজিদ পরিষ্কার দেয়া, বড়কে সম্মান করা, হিসাব করে যাকাত দেয়া, সাধ্যমত দান-খায়রাত করা, ব্যবসা-বাণিজ্যে সততা রক্ষা করা, মাপে কম না দেয়া, ওয়াদা পূর্ণ করা, সক্ষম হলে হজ্জ করা, করজে হাসানা দেয়া, আমানত রক্ষা করা, নফল নামায পড়ে আল্লাহ কাছে রিযিক বৃদ্ধির জন্য দো‘আ করা, একমাত্র আল্লাহ তা‘আলার উপর ভরসা করা, আল্লাহর কালাম পড়া, আলেমদের সম্মান করা, সত্য কথা বলা, বেগানা মেয়েলোকের দিকে কুনজরে দৃষ্টি না দেয়া, অসৎ উপায়ে রোজগার না করা, আল্লাহ তা‘আলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, চাশতের নামায পড়া, আইয়ামে বীজের রোযা রাখা। উপরোল্লেখিত কাজগুলো আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির সহায়ক।