hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

ষাটবছর বয়স পেলে আর কোন ওজর চলবে না

আল্লাহ তা‘আলা বলেন-

أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيْرُ‏

‘‘আমি তোমাদেরকে কি পর্যাপ্ত বয়স দেইনি? এর মধ্যে যে শিক্ষা নিতে চাইবে, সে ঠিকই উপদেশ গ্রহণ করবে। আর তোমাদের নিকট ভীতি প্রদর্শনকারীও এসেছিল।’’

قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ " ‏ أَعْذَرَ اللهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهٗ حَتّٰى بَلَّغَهٗ سِتِّيْنَ سَنَةً

আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন, ‘‘আল্লাহ তা’আলা সে ব্যক্তির ওজর কবুল করবেন না, যার জীবনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন, এমন কি ৬০ বছরের কোঠায় পৌঁছে দিয়েছেন।’’ (বুখারী হা: ৬৪১৯)

আফসোস! মানুষ বৃদ্ধ হলেও দুনিয়ার লোভ সামলাতে পারে না :

قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ " ‏ لَا يَزَالُ قَلْبُ الْكَبِيْرِ شَابًّا فِي اثْنَتَيْنِ فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الْاَمَلِ ‏

আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺকে বলতে শুনেছি, তিনি বলেন, বৃদ্ধ লোকের অন্তর দু’টি কারণে যৌবনদৃপ্ত থাকে :

১. দুনিয়ার মুহাববত (অর্থাৎ ভোগ-বিলাস ও ধন-সম্পদের মুহাববত)

২. উচ্চাকাঙ্ক্ষা। (বুখারী হা : ৬৪২০)

قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ " ‏ يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ حُبُّ الْمَالِ، وَطُولُ الْعُمُرِ

আনাস (রাঃ) বলেন, রাসূলূল্লাহ ﷺ বলেছেন, আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে দু’টি জিনিস বেড়ে যায়।

১. সম্পদের মোহ ও

২. দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। (বুখারী হা: ৬৪২১)