hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

মুমিনের ধারাবাহিক আমল

সকল মুমিন নর-নারীর উচিত দিন ও রাতের প্রতিটি কাজ-কর্মকে আল্লাহর ইবাদাতে পরিণত করা এবং সর্বদা আল্লাহর স্মরণ ও যিকির অন্তরে জাগ্রত রাখা। মুমিন বান্দার প্রতিটি কাজ নেক আমলে পরিণত হয়ে যায় যদি তা আল্লাহর হুকুম ও নবী ﷺএর সুন্নাত অনুযায়ী সম্পাদিত হয়। তাই প্রতিটি কাজ আমরা আল্লাহ তা‘আলার নির্দেশ এবং রাসূল ﷺএর তরিকা অনুযায়ী সম্পাদন করার চেষ্টা করব। আল্লাহ তা‘আলা আমাদেরকে সে তাওফীক দান করুন। আমীন!