১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
কয়েকটি গুরুত্বপূর্ণ যিকির
১. জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺকে আমি বলতে শুনেছি, সবচাইতে উত্তম যিকির হচ্ছে :
لَا إِلٰهَ إِلَّا اللهُ
লা- ইলা-হা ইল্লাল্লা-হ।
‘‘আল্লাহ ছাড়া কোন মাবূদ নেই’’। (তিরমিযী, সহীহ আল জামি‘ হা: ১১০৪)
২. আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমার নিকট নিচের বাক্যগুলো বলা পৃথিবীর সকল বস্তু অপেক্ষা অধিক প্রিয় :
سُبْحَانَ اللهِ ، وَالْحَمْدُ للهِ ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ ، وَاللهُ أكْبَرُ .
সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দুলিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
অর্থ : ‘‘আল্লাহ পবিত্র, সকল প্রশংসা তাঁর, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, আল্লাহ সবচেয়ে বড়।’’ (মুসলিম হা: ২৬৯৫)
৩. আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘‘যে লোক দৈনিক একশ বার নিচের কালেমাটি পাঠ করবে, সে ১০ টি দাস মুক্ত করার সমান সওয়াব অর্জন করবে, তার জন্য একশটি নেকী লিখা হবে এবং তার আমলনামা থেকে একশটি গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের (ওয়াস্ওয়াসা) থেকে মুক্ত থাকবে এবং কিয়ামতের দিন আর কেউ তার চাইতে উত্তম আমালসহ উপস্থিত হবে না, একমাত্র সে লোক ব্যতীত যে এ কালেমা তার চাইতে অধিক আমল করেছে।’’
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ .
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু লাহুলমুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর।
অর্থ : ‘‘আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই, সমস্ত রাজত্ব তাঁর, সকল প্রশংসাও তাঁর। তিনি সকল বিষয়ের উপর শক্তিশালী।’’ (বুখারী, মুসলিম)
৪. রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে লোক প্রতিদিন একশত বার নিচের বাক্যগুলো বলবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهٖ
সুবহা-নাল্লা-হি ওয়াবি-হামদিহী,
‘‘আমি প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি।’’
(বুখারী, মুসলিম, মেশকাত হা: ২৩৯৫)
৫. আবু আইয়ূব আনসারী (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন, যে লোক নিচের কালেমাটি ১০বার পাঠ করে, সে ইসমাঈল এর বংশের ৪টি সন্তানকে গোলামী থেকে মুক্ত করার সওয়াব পাবে :
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، لَهُ الْمُلْكُ ؛ وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকালাহু লাহুলমুলকু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর।
অর্থ : আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। সমস্ত বাদশাহী এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য। আর তিনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।’’ (বুখারী, মুসলিম হা: ৭০২০)
৬. রাসূলুল্লাহ ﷺ বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধাংশ।
اَلْحَمْدُ للهِ
‘‘আলহাম্দু লিল্লা-হ’’ বাক্যটি মীযান (দাঁড়িপাল্লা) ভরে দেয় এবং
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ
‘‘সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দুলিল্লা-হ’’
এ বাক্য দু’টি বা এদের প্রত্যেকটি আসমান ও যমীনের মধ্যবর্তী সবটুকু ভরে দেয়। (মুসলিম হা: ৫৫৬, মেশকাত হা: ২৮১)
৭. আবু মূসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনের কথা জানাব না? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তা হল :
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ .
লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ।
‘‘আল্লাহ ছাড়া কোন শক্তি ও আশ্রয় নেই।’’ (বুখারী, মুসলিম, মেশকাত)
৮. আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন, এমন দু’টি বাক্য রয়েছে, যা মুখে বলতে হালকা (সহজে উচ্চারিত হয়) কিন্তু পাল্লায় (ওজনে) ভারী এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় :
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهٖ ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুবহা-নাল্লা-হিল ‘আজীম।
‘‘প্রশংসার সহিত আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করছি।’’ (বুখারী হা: ৬৪০৬, মুসলিম হা: ২৬৯৪)