১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
বাড়ি থেকে বের হওয়ার আমল
আমরা ঘর থেকে বের হওয়ার পর অনেককিছু দেখি। অনেকের সাথে সাক্ষাত করি। বিভিন্ন ধরণের পরিবেশের সম্মুখীন হই। এসব ক্ষেত্রে যাতে আমরা দ্বীনের উপর অটল থাকতে পারি সেজন্য আল্লাহর উপর ভরসা করে তাঁর আশ্রয় ও সাহায্য চেয়ে ঘরের বাইরে বের হওয়া একজন মুমিনের দায়িত্ব। আনাস (রাঃ) বলেন, রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় নিচের দো‘আটি পড়বে, তাকে বলা হয়- তোমাকে পথ দেখানো হল এবং সংরক্ষণ করা হল। ফলে শয়তান তার থেকে দূর হয়ে যায়। তখন অপর শয়তান এ শয়তানকে বলে, তুমি ঐ ব্যক্তির কী ক্ষতি করবে যাকে পথ দেখানো হয়েছে, উপায় বলে দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে :
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
বিসমিল্লা-হি তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি লা-হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ।
অর্থ : ‘‘আমি আল্লাহর নামে বের হলাম, তাঁর উপর ভরসা করলাম। আল্লাহ ব্যতীত কোন উপায় ও শক্তি নেই।’’ (আবু দাউদ, তিরমিযী)
বাড়িতে প্রবেশ করার সময় আমরা এ দো‘আ পড়ব :
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا وَعَلَى اللهِ رَبَّنَا تَوَكَّلْنَا
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাযি ওয়া খাইরাল মাখরাযি বিসমিল্লা-হি ওয়ালাজনা ওয়া ‘আলাল্লা-হি রাববানা তাওয়াক্কালনা।
অর্থ : ‘‘হে আল্লাহ! আমি প্রবেশ করার এবং বের হওয়ার কল্যাণ চাই। আল্লাহর নামেই আমরা পৌঁছি এবং আল্লাহর উপর আমরা ভরসা করি।’’
(আবু দাঊদ, মেশকাত)
ঘরে প্রবেশ করেই ঘরবাসীকে সালাম দেবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘‘যখন তোমরা ঘরে প্রবেশ কর তখন নিজেদের উপর সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অতি বরকতময় এবং পবিত্র সম্ভাষণ।’’ (সূরা নূর : ৬১)