hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

ইলম অর্জন করা একটি আমল

সকল মুসলিমের জন্য প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ এবং এটি একটি পৃথক ইবাদাত। নিজের ঈমান ও আমল বিশুদ্ধ করার জন্য মত ইলম অর্জন করা একান্ত আবশ্যক। এরপর ইলম অর্জন করা নফল ইবাদাত হিসেবে সর্বোত্তম ইবাদাত। অন্যান্য নেক আমল বেশি করার চেয়ে বেশি বেশি ইলম অর্জন করার সওয়াব বেশি। রাসূল ﷺ বলেন, ইবাদাতের মর্যাদার চেয়ে ইলমের মর্যাদা অধিকতর বেশি। (হাকিম আল-মুসতাদরাক ১/১৭১)

ইলমের মর্যাদার বিষয়ে কুরআন ও হাদীসে অনেক নির্দেশনা রয়েছে। অনেকে হয়ত মনে করেন যে, এ মহান মর্যাদা শুধুমাত্র যারা মাদরাসায় পড়েন অথবা যারা প্রাতিষ্ঠানিকভাবে ইলম শিক্ষা করেন তাদের জন্যই; তবে প্রকৃত বিষয় তা নয়। যেকোন বয়সের যেকোন মুমিন ওয়াজ-মাহফিলে, মসজিদে, শুক্রবারে খুতবার আলোচনায়, আলেমের নিকট প্রশ্ন করার মাধ্যমে, বই পড়ে বা অন্য যে কোন মাধ্যমে ইলম শিক্ষা করলেই এ মর্যাদা ও সওয়াব লাভ করবে।

রাসূল ﷺ বলেছেন, ‘‘দুনিয়া অভিশপ্ত এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুই অভিশপ্ত। তবে আল্লাহর যিকির ও যিকির সংশ্লিষ্ট যা কিছু আছে তা এবং আলিম ও ইলম অর্জনেরত ব্যক্তি ছাড়া।’’ (তিরমিযী- ৪/৫৬১;)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘‘তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সে-ই সর্বর্র্শ্রেষ্ঠ।’’ (বুখারী)

ফরজ ইবাদাতের পর কুরআন চর্চা করা সর্বোত্তম ইবাদাত।