১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৯
রাসূলকে স্বপ্নে দেখা
রাসূল ﷺ বলেছেন-
وَمَنْ رَآنِيْ فِي الْمَنَامِ فَقَدْ رَآنِيْ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ صُوْرَتِيْ
‘‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন মূলত আমাকেই দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।’’ (বুখারী হা: ৬১৯৭, মুসলিম হা: ৬০৫৭)
ইয়াযীদ ফারগী (রহ:) বলেন, আমি ইবনে আববাস (রাঃ) এর যমানায় একবার রাসূল ﷺকে স্বপ্নে দেখলাম, এরপর আমি ইবনে আববাসের কাছে গিয়ে বললাম, আমি রাসূল ﷺকে স্বপ্নে দেখেছি। তখন ইবনে আববাস (রাঃ) বললেন, রাসূল ﷺবলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে যেন আমাকেই দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।’’ তুমি যাকে স্বপ্নে দেখেছ তার কিছু বর্ণনা দিতে পারবে কি? তিনি বললেন, হ্যাঁ দিতে পারব। তিনি ছিলেন মধ্যম আকৃতির, গায়ের রং ছিল বাদামী, চোখ দু’টি যেন সুরমাযুক্ত, মুখটি সুন্দর হাস্যময়, চমৎকার গোলাকার চেহারা, এ থেকে এপর্যন্ত দাঁড়িতে ভরা, দাঁড়িগুলো কণ্ঠনালী পর্যন্ত লম্বা। এ বর্ণনা শুনার পর ইবনে আববাস বললেন, তুমি যদি জাগ্রত অবস্থায় রাসূলকে দেখতে তাহলেও এর বেশি বর্ণনা দিতে পারতে না। (শামাইলে তিরমিযী)
এক হাদীসে বর্ণিত আছে, রাসূলের দেহের আকৃতি ছিল মধ্যম, অতি লম্বাও নয় আবার অতি বেটেও নয়। তাঁর মাথার চুলগুলো খুব কোঁকড়ানো ছিল না আবার একদম সোজাও ছিল না। গায়ের রং ছিল বাদামী, তিনি হাঁটার সময় সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন। (শামায়েলে তিরমিযী)