hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

মুমিনের চরিত্র

প্রত্যেক মুসলমানের উচিত বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হওয়া। মুহাম্মাদ ﷺ এরচেয়ে উত্তম চরিত্রের দৃষ্টান্ত দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ তিনিই ছিলেন একমাত্র উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহ তা‘আলা বলেন-

وَإِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ

‘‘হে নবী আপনিই মহান উন্নত চরিত্রের অধিকারী’’। (সূরা ক্বালাম- ৪)

তাছাড়া আল্লাহ তা‘আলা আমাদেরকে রাসূল ﷺ এর চরিত্রে চরিত্রবান হওয়ার নিদের্শও দিয়েছেন।

যে ব্যক্তি রাসূল ﷺএর সুন্নাত অনুযায়ী চলার অভ্যাস করবে আল্লাহ তা‘আলা তার অন্তরকে নুরান্বিত করে দেবেন এবং ইল্মে মারিফাত দ্বারা তার অন্তর ভরপূর করে দেবেন। সুতরাং আমরা রাসূলের আখলাক ও গুণাবলী পড়ব, শুনব এবং নিজেরাও ঐরূপ গুণের অধিকারী হওয়ার চেষ্টা করব, তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সম্মান ও সফলতার অধিকারী হতে পারব, ইনশা-আল্লাহ।