১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৬
পিতা-মাতার সেবা
মুমিন বান্দা সর্বদা পিতা-মাতার সাথে শ্রদ্ধার সাথে নম্রভাবে কথা বলবে। ইসলাম বিরোধী না হলে তাদের যেকোনো নির্দের্র্র্র্শ পালন করবে। তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করবে, খেদমত করবে, ঋণ থাকলে তা পরিশোধ করে দেবে, তাদের বৈধ অসিয়ত পালন করবে; এমনকি তাদের বন্ধু-বান্ধবদের সাথেও সদ্ব্যবহার করবে। সবসময় তাদের জন্য দো‘আ করবে। আল্লাহ তা‘আলা বলেন-
وَقَضٰى رَبُّكَ أَلَّا تَعْبُدُوْا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَّهُمَا أُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا- وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ - وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا
‘‘তোমার রব নির্দেশ দিয়েছেন যে, তোমরা কেবল তাঁরই ইবাদাত করবে এবং তোমাদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের মধ্যে একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তুমি তাদের ক্ষেত্রে ‘উহ্’ শব্দটি পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না; বরং তাদের সাথে নম্রভাবে সম্মানসূচক কথা বল। মমতাবশে তাদের প্রতি বিনয়ী হও। আর এরূপ দো‘আ করতে থাক - رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا (রবিবর হামহুমা কামা রববায়া-নী সগীরা)।
অর্থ : ‘‘হে আমার রব! আমার পিতা-মাতা উভয়ের প্রতি দয়া করুন, যেভাবে তারা আমাকে শৈশবে লালনপালন করেছেন।’’ (সূরা বানী ইসরাঈল- ২৩, ২৪)