১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৮
১. ইসলাম গ্রহণ করা
মহান আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবনব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তি, নিরাপত্তা ও শৃংখলার ধর্ম।
ইসলাম এমন এক জীবনব্যবস্থা যার অনুসরণ করার জন্য আল্লাহ তা’আলা মানবজাতিকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম নবী আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মাদ ﷺ পর্যন্ত সকল নবীই ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সকল নবী-রাসূল পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন, নিজেদের রক্তও ঝরিয়েছেন। এসবের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম। পৃথিবীতে মানুষ বিভিন্ন ধর্ম পালন করে থাকে; কিন্তু ইসলাম ছেড়ে সে যে ধর্মেরই অনুসরণ করুক না কেন তাতে কোন লাভ হবে না। কেননা ইসলামই হল একমাত্র পূর্ণাঙ্গ ও প্রকৃত জীবনবিধান। আল্লাহ তা‘আলা বলেন-
اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِيْنًا
‘‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করে তোমাদের উপর সন্তুষ্ট হলাম।’’ (সূরা মায়েদা- ৩)
ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কারো কোন নেক আমলই আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তা‘আলা বলেন-
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِيْنَ
‘‘আর যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবনব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’’ (সূরা আলে ইমরান- ৮৫)
মহান আল্লাহ বলেন-
وَمَا مَنَعَهُمْ أَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقَاتُهُمْ إِلَّا أَنَّهُمْ كَفَرُوْا بِاللهِ وَبِرَسُوْلِهِ
‘‘তাদের দান গ্রহণে বাধা কেবল এই ছিল যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করত।’’ (সূরা তওবা- ৫৪)
যদি অমুসলিমের দানের মত জিনিসও কবুল না হয়, তাহলে অন্যান্য ইবাদাত কীভাবে কবুল হবে?