১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫০
৩. রাসূলের শেখানো পদ্ধতি অনুসরণ করা
ঈমান আছে ইখলাসও আছে তবুও আমল কবুল হবে না, যদি সে আমল রাসূল ﷺ এর শেখানো পদ্ধতি অনুযায়ী না হয়। কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হল তিনি ঐ আমলের যে নিয়ম বা পদ্ধতি শিখিয়েছেন সে অনুযায়ী আমল করা।
আল্লাহ তা‘আলা যত আমল নির্ধারণ করেছেন সকল আমলের পদ্ধতি তিনি রাসূল ﷺ এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আল্লাহ তা‘আলা রাসূল ﷺএর অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন-
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا أَطِيْعُوا اللهَ وَأَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْا أَعْمَالَكُمْ
‘‘হে ঈমানদারগণ! আল্লাহ ও রাসূলের আনুগত্য কর। আর নিজেদের আমল নষ্ট করো না।’’ (সূরা মুহাম্মাদ- ৩৩)
হাদীসেও রাসূল ﷺ এর অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ أُمَّتِيْ يَدْخُلُوْنَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبٰى قَالُوْا وَمَنْ يَّأْبٰى يَا رَسُوْلَ اللهِ قَالَ مَنْ أَطَاعَنِيْ دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِيْ فَقَدْ أَبٰى
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘‘আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে সে ব্যতীত। সাহাবীগণ বললেন, কে অস্বীকার করবে হে আল্লাহর রাসূল? তিনি উত্তরে বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার অবাধ্য হবে সে-ই আমাকে অস্বীকার করবে।’’ (বুখারী)