hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

৫. গুরুতব অনুযায়ী আমলের ধারাবাহিকতা বজায় রাখা

আমল ইবাদাত হিসেবে গণ্য হওয়ার জন্য আমলগুলো আল্লাহর বলে দেয়া গুরুত্বানুযায়ী আগে বা পরে সম্পাদন করতে হবে। আগে ফরজকে গুরুত্ব দিতে হবে। ফরজ ইবাদাত আল্লাহর আনুগত্যের সর্বোত্তম বহিঃপ্রকাশ। যার মাধ্যমে বান্দা আল্লাহর সর্বাধিক নিকটবর্তী হয়। রাসূল ﷺ হাদীসে কুদসীতে উল্লেখ করেছেন। আল্লাহ তা‘আলা বলেন-

وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِيْ بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ

‘‘আমি যা ফরজ করেছি তা ছাড়া অন্য কোন আমল দ্বারা বান্দা আমার অধিক প্রিয়তর হতে পারে না।’’ (বুখারী, মেশকাত হা: ২২৬৬)

তারপর পর্যায়ক্রমে ওয়াজিব, সুন্নাত ও নফলকে গুরুত্ব দিতে হবে।