১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৪
গুনাহের কারণে পার্থিব ক্ষতিসমূহ
গুনাহের কারণে জ্ঞান হতে বঞ্চিত হতে হয়। রুজিতে বরকত হয় না। ইবাদাত-বন্দেগীতে মন বসে না, নেক লোকের সাক্ষাত ভাল লাগে না। অনেক সময় কাজে বাধা-বিগ্ন এসে দাঁড়ায়, অন্তরে মরিচা পড়ে যায়, সাহস কমে যায়, মনের দূর্বলতার কারণে অনেক সময় শরীর নষ্ট হয়ে যায়, দুশ্চিন্তায় সর্বদা মন অস্থির থাকে। নেক আমল হতে বঞ্চিত হতে হয়, তওবা নসীব হয় না। গুনাহ করতে করতে একসময় গুনাহের কাজ আর চেনা যায় না, ভাল-মন্দ সমান হয়ে যায়। আল্লাহ তা‘আলার নিকট লজ্জিত হতে হয়। জ্ঞান-বুদ্ধি আস্তে আস্তে কমতে থাকে। ফেরেশতাদের দো‘আ থেকে বঞ্চিত হতে হয়। লজ্জা-শরম কমে যায় ও আল্লাহ তা‘আলার নিয়ামত আস্তে আস্তে কমে যায়। নানা প্রকার মসিবতে জড়িয়ে পড়তে হয়। একজনের পাপের কারণে অন্যান্য লোক এমনকি প্রাণীও কষ্টে পতিত হয়, ফলে তাদের বদ-দো‘আ ও অভিশাপ মাথায় নিয়ে কবরে যেতে হয়। ইবলিস শয়তান পাপীর উপর প্রাধান্য বিস্তার করে। মৃত্যুর সময় কালিমা নসীব হয় না। পরিশেষে বিনা তওবায় ইন্তেকাল করতে হয়।
তাই আল্লাহ তা‘আলা নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের তওবা কবুল করেন এবং গুনাহ হতে বেঁচে থাকার তাওফীক দান করেন। আমীন!
তাই আল্লাহ তা‘আলা নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের তওবা কবুল করেন এবং গুনাহ হতে বেঁচে থাকার তাওফীক দান করেন। আমীন!