১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
কয়েকটি দরূদ
সাহাবীগণ নবী ﷺ কে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! কীভাবে আমরা আপনার উপর দরূদ পাঠ করব? তখন নবী ﷺ বললেন, তোমরা বল :
(১) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা ইবরা-হীমা ওয়া‘আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা ‘আলা ইবরা-হীমা ওয়া‘আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ : ‘‘হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন। যেমনিভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর, নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন যেমনিভাবে বরকত নাযিল করেছেন ইবরাহীম ও তাঁর পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত।’’ (বুখারী, মুসলিম)
এ দরূদটি আমরা নামাযের মধ্যে পাঠ করি। তাছাড়াও আরো যেসব সহীহ দরূদ হাদীসের বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে, সেগুলোর উপরও আমল করা যাবে।
কাব ইবনে উজরা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনার উপর কীভাবে সালাম পড়ব তা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এখন বলুন! কীভাবে আপনার উপর দরূদ পাঠ করব? তখন নবী ﷺ বললেন, তোমরা বল :
(২) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إبْرَاهِيْمَ ، إنَّكَ حَمِيْدٌ مَّجيْدٌ . اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إبْرَاهِيْمَ ، إنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া‘আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা আ-লি ইবরা-হীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুমা বা-রিক ‘আলা মুহাম্মাদিও ওয়া‘আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা ‘আলা আ-লি ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ : ‘‘হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন যেমনিভাবে ইবরাহীমের পরিবারবর্গের উপর আপনি করেছিলেন; নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন যেমনিভাবে আপনি ইবরাহীমের পরিবারবর্গের উপর বরকত দান করেছিলেন, নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত।’’ (বুখারী, মুসলিম)
(৩) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ ، اَللّٰهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা আ-লি ইবরা-হীম। আল্লা-হুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদ, কামা বা-রকতা ‘আলা আ-লি ইবরাহীম।
অর্থ : ‘‘হে আল্লাহ! মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন যেমনটি ইবরাহীমের পরিবারবর্গের উপর আপনি করেছিলেন। হে আল্লাহ! মুহাম্মাদের উপর বরকত নাযিল করুন যেমনটি আপনি ইবরাহীমের পরিবারবর্গের উপর করেছিলেন।’’ (নাসায়ী হা: ১২৮৬)
(৪) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ‘আবদিকা ওয়া রাসূলিক, ওয়া সাল্লি ‘আলাল মু’মিনীনা ওয়াল মু’মিনা-ত, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমা-ত।
অর্থ : ‘‘হে আল্লাহ! আপনার বান্দা এবং রাসূল মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন। আর সকল মুমিন ও মুসলিম নর-নারীর উপরও রহমত বর্ষণ করুন।’’ (হাকেম ৪/১৩০১২৯)
(৫) اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِىِّ الْأُمِّىِّ وَعَلٰى آلِ مُحَمَّدٍ
আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া ‘আলা আলি মুহাম্মাদ।
অর্থ : ‘‘হে আল্লাহ! নিরক্ষর নবী মুহাম্মাদ এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন।’’ (আবু দাউদ হা: ৯৮৩)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ (৬)
আল্ল-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিও ওয়া‘আলা আ-লি মুহাম্মাদ।
অর্থ : ‘‘হে আল্লাহ! মুহাম্মাদ এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন।’’ (নাসায়ী হা: ১২৯২)