১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
اَلْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ
‘মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত’ বইটি বের করতে পেরে মহান আল্লাহর অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺএর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।
আল্লাহ তা‘আলার উপর যখন কেউ ঈমান আনে তখন তার উপর আমলের গুরুত্ব দেখা দেয়। কারণ ঈমান ও আমলের উদাহরণ হল চাবি ও তার দাঁতের সাথে। চাবির দাঁত না থাকলে যেমন তালা খুলে না, অনুরূপভাবে ঈমানের সাথে নেক আমল না থাকলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। এজন্য পবিত্র কুরআনে ঈমান আনার সাথে সাথে নেক আমলের কথাও উল্লেখ করা হয়েছে। আর আল্লাহর ভালবাসা পেতে হলে ফরজ ইবাদাতসমূহের উপর আমল তো করতেই হবে, সাথে সাথে নফল আমলের ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। এক হাদীসে এসছে আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আমার বান্দা নফল ইবাদাতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালবাসতে আরম্ভ করি।’’
আর আমল কবুল হওয়ার জন্য শর্ত হল আল্লাহর রাসূল ﷺ যেভাবে আমল করেছেন ঠিক সেভাবে আমল করা এবং রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া। কারণ মানুষের চরিত্রে এমনও কুঅভ্যস রয়েছে যা তার সারাজীবনের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়।
মহান আল্লাহর মেহেরবানীতে কুরআন ও হাদীসের আলোকে আমরা এ কিতাবে নেক আমল ও নেক চরিত্র সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আশা করি পাঠকসমাজ বইটির মাধ্যমে অনেক উপকৃত হবেন। ইনশা-আল্লাহ!
বইটি প্রকাশনার কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তা‘আলা যেন সবাইকে উত্তম বিনিময় দান করেন এবং আমাদেরকে সঠিকভাবে বেশি বেশি নেক আমল করার ও উত্তম চরিত্র গঠন করার তাওফীক দান করেন আর এর ওসীলায় আমাদেরকে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির ফয়সালা করে দেন। আমীন!!
বিনীত
শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
চেয়ারম্যান
ইমাম পাবলিকেশন্স লিমিটেড