১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬১
৫. আমল কবুলের আশা এবং কবুল না হওয়ার ভয় জাগ্রত রাখা
আল্লাহ তা‘আলা বলেন-
وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَا آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلٰى رَبِّهِمْ رَاجِعُوْنَ
‘‘যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে এ বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে।’’ (সূরা মু‘মিনূন- ৬০)
হাসান বসরী (রহঃ) বলেন, তারা নেক আমল করে আর ভয় করে যে এ আমল তাদের মুক্তি দিতে পারবে কি না।
এ আয়াতে ‘যা আমল করার তা আমল করে’ এর মধ্যে দান-খায়রাত নামায-রোযা ও সকল প্রকার সৎকর্মই শামিল রয়েছে।
এক হাদীসে আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূল ﷺকে এই আয়াতের মর্ম জিজ্ঞেস করলাম যে, এ কাজ করে লোকেরা ভীত-কম্পিত হবে কেন? তারা কি মদ্যপান করে কিংবা চুরি করে? রাসূল ﷺ বললেন, হে সিদ্দীক তনয়া! বিষয়টি এরূপ নয় বরং এরা তারা যারা রোযা রাখে, নামায পড়ে এবং দান-খায়রাতও করে; এতদ্বসত্ত্বেও তারা ভীত থাকে যে, সম্ভবত আমাদের এ কাজ আল্লাহর কাছে (আমাদের কোন ত্রুটির কারণে) কবুল হবে না, এ ধরণের লোকরাই সৎকাজ দ্রুত সম্পাদন করে এবং তাতে অগ্রগামী থাকে।
(আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ, মাজহারী)
হাসান বসরী (রহ:) বলেন, ‘‘আমি অনেক লোককে এমন দেখেছি যে, যারা নেক আমল করে এতটুকু ভীত হয় যে, তোমরা গুনাহের কাজ করেও ততটুকু ভীত হও না।’’