hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

মুমিনের আদর্শ

মুসলিম জাতির জন্য বিশ্বনবী মুহাম্মাদ ﷺ হলেন সবচেয়ে উত্তম আদর্শ। জীবনের সর্বক্ষেত্রে তাঁর নীতি ও আদর্শের অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তা‘আলা বলেন-

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللهَ كَثِيْرًا

‘‘তোমাদের মধ্যে যারা আল্লাহ (তাঁর সন্তুষ্টি) ও কিয়ামতের দিনের (মুক্তি) কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে- তাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে।’’ (সূরা আহযাব- ২১)

৫টি সুন্নাত কাজ :

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল ﷺ বলেছেন, ফিতরাত অর্থাৎ মানুষের স্বভাবধর্ম ৫ টি :

১. খাতনা (মুসলমানি) করা। ২. ক্ষুর দ্বারা নাভীর নিচ পরিষ্কার করা। ৩. বগলের পশম তুলে ফেলা। ৪. নখ কাটা। ৫. গোঁফ ছোট করা। (বুখারী)