১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮২
যেসব কাজ দারিদ্র্যতা ডেকে আনে
মিথ্যা কথা বলে কাজ উদ্ধার করা, মিথ্যা কসম খাওয়া, ব্যভিচার করা, সর্বদা গুনাহের কাজে লিপ্ত থাকা, নামায না পড়া, অলসতা করে শেষ ওয়াক্তে নামায আদায় করা, নাভীর নিচের পশম চল্লিশ দিনের বেশি রাখা। লোকজনের সাথে সর্বদা ঝগড়া করা। বাজারে সবার আগে যাওয়া এবং শেষে আসা। ফকির মিসকিনকে তুচ্ছ মনে করে ধমক দেয়া, ভোরে বিছানা হতে উঠে নামায, দো‘আ-দরূদ না পড়ে দুনিয়ার কাজে লেগে যাওয়া। গান-বাদ্য শুনা। আত্মীয়-স্বজনের সাথে মিল না রাখা। একান্ত প্রয়োজন ব্যতীত যাকাত, ফেতরা ও কুরবানির চামড়া প্রভৃতির জন্য প্রার্থী হওয়া। আমানতের খেয়ানত করা, পিতা-মাতাকে অসন্তুষ্ট করা। ঘরে জুয়া,তাস এসব খেলার সামগ্রী রাখা ও খেলা। অযথা গল্পগুজারী করত হাসি-ঠাট্টা করে সময় কাটানো। এসব কাজ করলে দারিদ্র্যতার সম্মুখীন হতে হয় এমনকি আখেরাতের পুঁজিও নষ্ট হয়ে যায়।