hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

রাসূলের পোশাক

রাসূল ﷺ স্বাভাবিক অবস্থায় যে সকল পোশাক পেতেন তা-ই পরতেন। যেমন লুঙ্গি, চাদর, কুর্তা ইত্যাদি। তিনি সবুজ রঙ্গের পোশাক পছন্দ করতেন। রাসূল ﷺএর অধিকাংশ পোশাকই ছিল সাদা রঙ্গের। তিনি বলতেন, তোমরা সাদা পোশাক পর এবং এর দ্বারা মৃতদের কাফন দাও। রাসূল ﷺ পাগড়ীর নিচে টুপি পরতেন। কাপড় পরার সময় ডান দিক থেকে শুরু করতেন, আর খোলার সময় বাম দিক থেকে খুলতেন।

রাসূল ﷺ বলেন, যদি কোন মুসলমান অন্য কোন মুসলমানকে আল্লাহর ওয়াস্তে কাপড় পরায়, তবে আল্লাহ তা‘আলা তাকে দুনিয়া ও আখেরাতে কাপড় পরানোর যিম্মাদারী নেন। রাসূল ﷺ এর একটি চামড়ার বিছানা ছিল যার ভেতরে খেজুরের ছুলা ভরা থাকত। রাসূল ﷺ এর একটি পানির পাত্র ছিল, সেখান থেকে তিনি পানি খেতেন এবং ওযূ করতেন।