১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩২
নফল নামাযের মাহাত্ম্য
আল্লাহর নৈকট্যলাভের সর্বশ্রেষ্ঠ আমল নামায। ফরজ ইবাদাতগুলোর মধ্যে যেমন ফরজ নামায সর্বশ্রেষ্ঠ, নফল ইবাদাতের মধ্যেও নফল নামায সর্বশ্রেষ্ঠ। নামাযের মধ্যে কুরআন পাঠ, যিকির ও দো‘আ অন্য সময়ের কুরআন পাঠ, যিকির ও দো‘আর চেয়ে উত্তম। এজন্য মুমিনকে সর্বদা বেশি বেশি নফল নামায আদায়ের চেষ্টা করতে হবে।
এক সাহাবী প্রশ্ন করেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কী? উত্তরে রাসূল ﷺ বলেন, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করবে (বেশি বেশি নফল নামায আদায় করবে)। কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, তখনই তার বিনিময়ে আললাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার একটি পাপ মোচন করবেন। (মুসলিম- ১/৩৫৩)
এক সাহাবী রাসূল ﷺ এর নিকট আবেদন করেন যে, তিনি জান্নাতে তাঁর সহচর্য চান। তিনি বলেন, তাহলে বেশি বেশি সিজদা করে (নফল নামায আদায় করে) তুমি আমাকে এ বিষয়ে সাহায্য কর। (মুসলিম- ১/৩৫৩)