১
মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
মুমিনের খাবার
মেঝেতে দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। খাওয়ার আগে হাত ধুয়ে নেবে। ডান হাত দিয়ে খাবে। পরিমিত খানা খাবে। ছোট ছোট লোকমা নিয়ে ভালভাবে চিবিয়ে খাবে। হাতের আঙ্গুল ও থালা চেটে খাবে। আহারের পর হাত ও মুখ ধুয়ে নেবে। খাবারের দোষ আলোচনা করবে না। নবী ﷺ কখনো খাবারের দোষ-ত্রুটি আলোচনা করতেন না। উপস্থিত খাবার পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে খেতেন না। (মুসলিম)
খাওয়ার শুরুতে বলবে :
بِسْمِ اللهِ (বিসমিল্লাহ)। অর্থাৎ আল্লাহর নামে শুরু। (বুখারী, মুসলিম)
খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে স্মরণ হলেই বলবে :
بِسْمِ اللهِ أَوَّلَهٗ وَآخِرَهٗ
বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আ-খিরাহ।
‘‘খাওয়ার শুরু ও শেষ আল্লাহর নামে’’। (মেশকাত)
খাওয়ার পর পড়বে :
اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ
আলহামদু লিল্লাহিললাযী আত্‘আমানী হা-যা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিননী ওয়ালা কূওওয়াহ।
অর্থ : ‘‘সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এ পানাহার করালেন এবং আমার সামর্থ্য ও উপায় না থাকা সত্ত্বেও তা আমাকে দান করেছেন।’’ (আবু দাউদ)
কেউ দাওয়াত খাওয়ালে বলবে :
اَللّٰهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِىْ وَاسْقِ مَنْ سَقَانِىْ
আল্লা-হুম্মা আত্‘ইম মান আত্‘আমানী ওয়াস্ক্বি মান সাক্বা-নী।
অর্থ : ‘‘হে আল্লাহ! যে আমাকে আহার করালো তুমি তাকে আহার করাও, যে আমাকে পান করালো তুমি তাকে পান করাও।’’ (মুসলিম)
পানীয় দ্রব্য তিন নিঃশ্বাসে পান করা সুন্নাত। পান করার সময় গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়া অনুচিত। পান করার শুরুতে ‘বিসমিল্লাহ’ এবং শেষে ‘আলহামদুলিল্লাহ’ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা কর্তব্য।