hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

আমাদের শিক্ষাদর্শন কি হবে

আমাদের শিক্ষাদর্শন কি হবে? এ প্রশ্নের সুস্পষ্ট জবাব এ-ই হতে পারে যে, আমাদের শিক্ষাদর্শন হবে তা-ই যা এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর জীবন-দর্শন এবং রাষ্ট্রীয় দর্শন। আর এতদাঞ্চলের বৃহত্তর জনগনের জীবন-দর্শন ও রাষ্ট্রদর্শন কি, এ পর্যায়ে কোন কোন মহল বিতর্ক তুলতে চাইলেও একথাই চূড়ান্ত- এবং এছাড়া অন্য কোন কথাই হতে পারেনা – যে, ইসলামই হচ্ছে এখানকার জীবনদর্শন এবং রাষ্ট্রদর্শন।