১
শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
শিক্ষার মূলে নিহিত দৃষ্টিভঙ্গি
বর্তমানে যারাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় লেখাপড়া করতে আসে তাদের সামনে জ্ঞান শেখার চাইতেও বড় লক্ষ্য থাকে ডিগ্রী লাভ। এ জন্যে সারা বছর ধরে ছাত্রদের এক দিকে নজর থাকে ক্লাশে প্রয়োজনীয় পরিমাণ উপস্থিতির দিকে, অন্যদিকে নজর থাকে মোটামুটিভাবে পাশ করার দিকে- যাতে পাশ করা সহজ এবং নিশ্চিত হয়, এমন কি সেজন্যে কোন হীনতম পন্থা গ্রহণেও কুণ্ঠাবোধ করা হয়না। মেধাবী ও বৃত্তিধারীরাও সহজে পাশ করার লোভে পরীক্ষার হলে নকল করে, একথা শুনলে আজকের দিনে কারোর বিস্ময়ের উদ্রেক হয়না। আর শিক্ষকদের মনেও জাতির ভবিষ্যত এই শিক্ষার্থীদেরকে সত্যিকার জ্ঞান শেখানোর দিকে কোন লক্ষ্যই থাকেনা বলা চলে।
নির্দিষ্ট দায়িত্ব পালন করে মাসান্তর বেতন গুণে নেয়ার দিকেই সাধারণত তাদের দৃষ্টি নিবদ্ধ থাকে ঠিক তেমনি, যেমন মাছ শিকারী বক্ তীক্ষ্ণভাবে দৃষ্টি নিবদ্ধ রাখে মাছের গতিবিধির ওপর। এক কথায় শিক্ষার নামে এখানকার সবই হচ্ছে নিতান্ত অর্থনৈতিক ব্যাপার। এখানে উচ্চ ডিগ্রী লাভের লক্ষ্যঃ বাজারে চড়াদামে বিক্রি হওয়ার ‘যোগ্য পণ্য’ রূপে নিজকে গড়ে তোলা, যেন বিপুল টাকা-পয়সা লাভ করে দুনিয়ার সুখভোগ করা যায় স্বচ্ছন্দে। তার ফলে আজ সমাজে সত্যিকার বিদ্বান ও জ্ঞানবান ব্যক্তির সংখ্যা প্রায় নেই বলা যায়। আর কিছু থাকলেও তা দিন দিনই ফুরিয়ে যাচ্ছে। যে সব বিদ্যান ব্যক্তি দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছেন, তাদের শূণ্য স্থান পূরণ হতে দেখা যাচ্ছেনা। তার পরিবর্তে লক্ষ্য করা যাচ্ছে ডিগ্রীধারী লোকদের প্রাচুর্য। এরই ফলে দেশে শিক্ষিত বেকার সমস্যা পর্বত-প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। একটি সাধারণ ও নিম্নমানের পদের চাকুরীর জন্যে জমে ওঠে উচ্চ ডিগ্রীধারী অসংখ্য প্রার্থীর ভিড়।