hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

সামাজিক দায়িত্ববোধ

ইসলামী শিক্ষার পাঠ্য-বিষয় শিক্ষার্থীদের মধ্যে এই বোধ ও বিশ্বাস জাগাবে যে, ইসলামে সামাজিক শৃংখলা মূলত ঐক্য-একতা, সমতা-সংহতি ও ভ্রাতৃত্বের ওপর ভিত্তিশীল। তা স্বৈরতন্ত্র ও স্বৈরাচার এবং একনায়কত্ব ও রাজতন্ত্রকে সম্পূর্ণ অস্বীকার করে। মুসলিম উম্মাহ এক ও অভিন্ন; ভাষা-বর্ণ, বংশ-অঞ্চল, অর্থ সম্পদ- প্রভৃতির দিক দিয়ে মুসলিমে মুসলিমে কোন পার্থক্যই স্বীকার করেনা। দুনিয়ার মুসলিম-যেখানেই যার বাস-সকলে একই ইমান ও একই অকৃত্রিম সহানুভূতির অংশীদার। গোটা মুসলিম উম্মাহ যেন একটি ব্যক্তিসত্তা। তারা ন্যায়পরায়নতা, সত্যানুসরণ ও আল্লাহর বিধান পালনে পরস্পরের সহযোগিতা করবে এবং খোদাদ্রোহিতা ও শরী’আতের আইন লঙ্ঘনে কোন সহযোগিতা বা সমর্থনকে বরদাশ্‌ত করবেনা।

‘‘আর তাঁর নির্দর্শনাদির মধ্যে রয়েছে আকাশসমূহ ও জমিনের সৃষ্টি আর তোমাদের ভাষাসমূহ ও তোমাদের বর্ণের পার্থক্য।’’ (সূরা রূমঃ ২২)

تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

‘‘আর গুনাহ ও সীমালংঘনের কাজ, তাতে কাউকে একবিন্দু সাহায্য ও সহযোগিতা করো না। আল্লাহকে ভয় কর, কেননা, তার শাস্তি অত্যন্ত কাঠিন।’’ (সূরা মায়িদাঃ ২)