hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

সামষ্টিক জবাবদিহি ও দায়িত্ব বহন, পরস্পরের জন্য দায়িত্ব গ্রহণ

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

‘‘তোমরাই উত্তম জনগোষ্ঠী, তোমাদের সৃষ্টি করা হয়েছে লোকদের কল্যাণের উদ্দেশ্যে। তোমরা ভাল কাজের আদেশ কর, মন্দ কাজে নিষেধ কর, এবং এক আল্লাহর প্রতি ইমান রাখ।’’ (সূরা আলে–ইমরানঃ ১১০)

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ

‘‘জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত ও আল্লাহর প্রতি তাকওয়া পোষণ করত, তাহলে আমরা তাদের জন্যে আকাশমণ্ডল ও ভূমণ্ডল থেকে অফুরন্ত বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা উল্টা অমান্য ও অস্বীকার করল। ফলে আমরাও তাদের কাজের শাস্তি স্বরূপ তাদেরকে পাকড়াও করলাম।’’ (সূরা আ’রাফঃ ৯৬)

وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ

‘‘আল্লাহ একটি দৃষ্টান্ত দিয়েছেন। একটি জনপদ বড়ই শান্তি, নিশ্চিন্ততা ও নিরাপত্তায় ভরপুর ছিল। তার নিকট সর্বদিক দিয়ে প্রশস্ত রিযিক আসছিল। তারপর তারা আল্লাহর নিয়ামতসমূহের প্রতি না-শোকরী ও অমর্যাদা প্রদর্শন শুরু করল। ফলে আল্লাহ তাদের ওপর ক্ষুধা ও ভয়ের মুসীবত চাপিয়ে দিলেন আর এভাবে তারা তাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করল।’’ (সূরা নাহলঃ ১১২)