১
শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৮
মানুষের ব্যক্তি–স্বাতন্ত্র্যের ঘোষণা
إِن كُلُّ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَٰنِ عَبْدًا- لَّقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَدًّا- وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا
‘‘আকাশমণ্ডল ও ভূমণ্ডলের মাঝখানে যাকিছুই রয়েছে, তা সবই দয়াময় আল্লাহর নিকট উপস্থিত হবে বান্দাহ্ হিসেবে। তিনি সর্বব্যাপক এবং তাদের সকলকে গণনা করে ও প্রস্তুত করে রেখেছেন। তাদের সকলেই কিয়ামতের দিন তাঁর সামনে উপস্থিত হবে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে।’’ (সূরা মরিয়ামঃ ৯৩–৯৫)
মানুষ ব্যক্তিগতভাবেই আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্যঃ
وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
‘‘প্রতিটি মানুষ যা কিছুই উপার্জন করবে, তা সে-ই পাবে। কোন বোঝা বহনকারীই অপর কারো বোঝা বহন করবে না। শেষ পর্যন্ত তোমাদের সকলকেই নিজেদের রব্বের নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তোমাদের সেই বিষয়ে সঠিক কথা জানিয়ে দিবেন যে বিষয়ে তোমরা পরস্পর মতবিরোধ করছিলে।’’ (সূরা আন’আমঃ ১৬৪)
وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا – اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
‘‘প্রতিটি মানুষের গলদেশে তার আমলনামা বেঁধে ঝুলিয়ে দেব। আর কিয়ামতের দিন তার জন্যে একখানি লিপিকা প্রকাশ করব, যাকে উন্মুক্ত কিতাব রূপে পাবে। (তাকে বলা হবে) তুমি পড় তোমার নিজের কিতাব। আজ তোমার নিজের হিসাব গ্রহণকারী হিসেবে তুমি নিজেই যথেষ্ট।’’ (সূরা বনী ইসরাঈলঃ ১৩–১৪)