hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

পরামর্শ জীবনের ভিত্তি

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ

‘‘(হে নবী!) আল্লাহর রহমতেই তুমি তাদের জন্যে খুব নম্র হয়েছে। তুমি যদি রূঢ়ভাষী ও পাষাণ-হৃদয় হতে তাহলে লোকেরা তোমার পাশ থেকে ছিন্নভিন্ন হয়ে দূরে সরে যেত। অতএব তুমি ওদেরকে ক্ষমা কর, ওদের জন্যে আল্লাহর নিকট মাগফিরাত চাও এবং ওদের সাথে সামষ্টিক গুরুত্বপূর্ণ বিষয়াদিতে পরামর্শ কর।’’ (সূরা আলে–ইমরানঃ ১৫৯)

وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ – وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ – وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

‘‘আল্লাহর নিকট যাকিছুই রয়েছে তা-ই অতীব উত্তম ও স্থায়ী তাদের জন্যে যারা ঈমান এনেছে এবং নিজেদের রব্ব্-এর ওপর নির্ভরতা গ্রহণ করে, যারা বড় বড় গুনাহ ও নির্লজ্জতার কাজ পরিহার করে চলে আর যখন ক্রুদ্ধ্ব হয় ক্ষমা করে দেয়, যারা নিজেদের রব্ব্-এর ডাকে সাড়া দেয়, নামায কায়েম করে ও নিজেদের পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়াদিতে পরামর্শ করে এবং আল্লাহর দেয়া রিযিক থেকে ব্যয় করে।’’ (আশ্–শুরাঃ ৩৬–৩৮)