hadith book logo

পরিবার ও পারিবারিক জীবন

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

প্রাচীন সমাজে তালাক

প্রাচীন জাতি ও সভ্যতার কোথাও কোথাও তালাকের ব্যবস্থা ছিল। আবার অনেক ক্ষেত্রে তার অস্তিত্ব ছিল না বলেই মনে হয়। হিন্দু শাস্ত্রে বিয়ে এক চিরস্থায়ী বন্ধন বিশেষ এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তাকে স্থায়ী রাখাই কর্তব্য। এজন্যে তাকে তালাকের কোনো পথ উন্মুক্ত রাখা হয়নি। হিব্রু ভাষাভাষী জাতিগুলোর মধ্যে তালাকের ব্যবস্থা ছিল। স্বামী সাধারণ ও সামান্য কারণেই স্ত্রীকে তালাক দিয়ে দিত। অনুরূপভাবে বিশেষ বিশেষ অবস্থায় স্ত্রীরও অধিকার ছিল তালাক গ্রহণের। অবশ্য প্রাচীন রোমান সমাজে বিয়ে যেমন ছিল একটি সাধারণ পারিবারিক ব্যাপার, তেমনি তালাক দানের ক্ষমতা প্রয়োগের অধিকারী ছিল। আর সেজন্যে কোনো বিচারক বা আদালনের নিকট হাজির হওয়ারও কোনো প্রয়োজনই হতো না।