hadith book logo

পরিবার ও পারিবারিক জীবন

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

আমেরিকায় তালাক

বর্তমান সভ্য (?) দেশগুলোর মধ্যে আমেরিকাই হচ্ছে এমন এক দেশ, যেখানে তালাক অনুষ্ঠান অস্বাভাবিক রকমের সহজ। তার প্রকৃত কারণ এই যে, এদেশের প্রাথমিক উপনিবেশ স্থাপনকারীরা ছিল ধর্মদ্রোহী, যারা গির্জার জুলুম নিপীড়নে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করে এখানে এসে বসতি স্থাপন করেছিল। এদের উপর গির্জার জুলুম নিপীড়নে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করে এখানে এসে বসতি স্থাপন করেছিল। এদের উপর পিউরিটানদের প্রভাব ছিল বেশি, পিউরিটানরা যে বিয়ে-শাদীর ব্যাপরটিকেই ধর্মীয় সীমানার বাইরে নিক্ষেপ করে রেখেছিল, তা পূর্বেই বলেছি। ফলে এদের কাছে তা ছিল নিতান্ত একটি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তালাকের ক্ষেত্রে তারা এতদূর বাড়াবাড়ি করে যে, তা নিতান্ত হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এমন সব কারণেও সেখানে তালাক লাভ করা যায়, যা শুনলে হাসি সংবরণ করা সম্ভব হয় না। স্ত্রী স্বামীর কোটের বোতাম লাগায়নি, স্বামী তার পায়ের নখ কাটেনি বা ঘুমোলে একজনের নাসিকা এমনভাবে গর্জন করে যে, তাতে অপর জনের ঘুমের ব্যাঘাত ঘটে যায়, এসব এবং এমনি ধরনের অসংখ্য নিতান্ত হাস্য উদ্রেককারী বিষয়ও সেখানে তালাক গ্রহণের বিরাট কারণ হয়ে দাঁড়ায়। বস্তুত সেখানে বিয়ে আর দাম্পত্য জীবন সকল গুরুত্ব ও গাম্ভীর্য হারিয়ে ফেলেছে। সেখানে বিয়েই করা হয় এজন্যে যে, তার পরই তাতে তালাক অনুষ্ঠিত হবে। তালাকের আধিক্য সম্পর্কে বলা হয়ঃ প্রতি তিনটি বিয়ের একিট পরিণতি অনিবার্যরূপে তালাক।

নারী-পুরুষের সার্বিক সমতা এবং জীবিকার্জনের ক্ষেত্রে নারীদেরও পূর্ণ মাত্রায় অংশ গ্রহণের সুযোগ থাকায় স্বামীর কর্তৃত্ব ও প্রাধান্য সেখানে খতম হয়ে গেছে বলে তালাক আধিক্যের কারণ দর্শানো হয়ে থাকে। কেননা যেখানে নারী ও পুরুষের পূর্ণ সমাজ মর্যাদায় পরস্পরের সাথে মিলিত হয় যৌন ব্যাপারেও এ সমতা সেখানে কাম্য। প্রাচীনকালে যেহেতু নারী পুরুষের অধিনে থাকত, সেজন্যে তার মুখে স্বামীর বিরুদ্ধে কোনো অবস্থায়ই কোনো অভিযোগ উত্থাপিত হতো না।

কিন্তু বর্তমান অবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। যৌন পরিতৃপ্তি নারীর এক বিশেষ অধিকার বলে বিবেচিত হচ্ছে। যেখানে তার অভাব, পারস্পরিক তিক্ততা সেখানে অনিবার্য। তার শেষ পরিণতি হয় তালাক। আর কিনসের রিপোর্ট অনুযায়ী সমাজ পরিবেশ অস্বাভাবিক উত্তেজনাময় হওয়ার কারণে সেখানকার অধিকাংশ পুরুষ দ্রুত বীর্য স্খলনের রোগে আক্রান্ত। এ কারণেই সেখানে তালাকের এত মাত্রাধিক্য।