১
পরিবার ও পারিবারিক জীবন
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩২
তালাক ব্যবস্থার আবশ্যকতা
ইউরোপীয় সামজবিজ্ঞানীরা একতা অকপটে স্বীকার করেছেন যে, যেসব দেশ ও সমাজে তালাকের ব্যবস্থা, তালাক দেয়া-নেয়ার সুবিধে আছে, সেখানে কার্যত তালাক খুব কমই সংঘটিত হয়ে থাকে। রোমানদের সম্পর্কে কথিত আছে যে, তাদের মধ্যে তালাক দেয়া-নেয়া খুবই সহজ ছিল। তথাপি কয়েক শত বছরের মধ্যে তালাকের ঘটনা দু’একটা ছাড়া বেশি ঘটেনি। পরন্তু তালাক দেয়া-নেয়া যেখানে সহজতর, সেখানে অশ্লীলতা ও ব্যভিচারের ঘটনা যে আপেক্ষাকৃতভাবে অনেক কম সংঘটিত হয়ে থাকে, বিশেষজ্ঞদের কাছে তাও স্বীকৃত সত্য। অপর এক মনীষীর মতে –যেসব সমাজে পতনের গতি তীব্র ও ক্রমবৃদ্ধিশীল, সেখানে তালাকের ঘটনা ঘটে এত যে, তার কোনো হিসাব-নিকাশ করা সম্ভব হয় না। ১৯১৪ সনে ইংলণ্ডে ৮৫৬টি তালাক সংঘটিত হয়, ১৯২১ সনে সেখানে ৩৫২২টি আর ১৯২৮ সনে ৪০০০ এবং ১৯৪৬ সনে ৩৫৮৭৪টি।