hadith book logo

পরিবার ও পারিবারিক জীবন

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

তৃতীয় অধ্যায় : পরিবার সংরক্ষণ

পূর্ববর্তী পর্বে আমরা আলোচনা করেছি –ইসলামের পরিবার গঠন সম্পর্কে। দ্বিতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবার সংরক্ষণ। বস্তুত ইসলামের দৃষ্টিতে পরিবার গঠন যত না গুরুত্বপূর্ণ, পরিবার সংরক্ষণ তার চাইতে শতগুণ বেশি গুরুত্বপূর্ণ সংস্থার পবিত্রতা, শান্তি-শৃঙ্খলা এবং স্থায়িত্ব রক্ষার জন্যে পরিবারের লোকদের ব্যক্তিগতভাবে কতক নিয়ম-নীতি পালন করে চলতে হবে। আর কতগুলো নিয়ম-কানুন পালন করতে হবে সমষ্টিগতভাবে। ব্যক্তিগত পর্যায়ের অবশ্য পালনীয় নিয়ম-নীতি প্রথম পেশ করা হচ্ছে।