১
আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খন্ড
লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
হযরত মূসা (আ)-এর পরবর্তী বনী-ইসরাঈলের নবীগণের বিবরণ
যেসব ইতিহাসবিদ ও আলিম প্রাচীন ইতিহাসের চর্চা করেছেন, তাঁদের সর্ববাদীসম্মত মতে, ইউশা (আ)-এর পরে কালিব ইবন ইউফান্না ( كالب بن يو فنا ) বনী ইসরাঈলের নেতৃত্বে সমাসীন হন। কালিব ছিলেন মূসা (আ)-এর অন্যতম শিষ্য এবং তাঁর বোন মরিয়মের স্বামী। ঐ যুগে আল্লাহ ভীরু ব্যক্তিবর্গের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন ইউশা ও কালিব। বনী ইসরাঈল যখন জিহাদে যেতে অস্বীকৃতি জানাচ্ছিল তখন এ দু’ব্যক্তি তাদের উদ্দেশ্য বলেছিলেনঃ
( ٱدۡخُلُوا۟ عَلَیۡهِمُ ٱلۡبَابَ فَإِذَا دَخَلۡتُمُوهُ فَإِنَّكُمۡ غَـٰلِبُونَۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوۤا۟ إِن كُنتُم مُّؤۡمِنِینَ )
[Surat Al-Ma'idah 23]
অর্থাৎ, তোমরা তাদের মুকাবিলা করে দ্বারে প্রবেশ কর, প্রবেশ করলেই তোমরা জয়ী হবে আর তোমরা মুমিন হলে আল্লাহর উপরই নির্ভর কর। (মায়িদাঃ ২৩)
ইবন জারীর বলেন, কালিবের পরে বনী ইসরাঈলের পরিচালক হন হিযকীল ইবন ইউযী ( حز قيل بن يوذى )। ইনি হচ্ছেন সেই হিযকীল যিনি আল্লাহর নিকট জিকির">দোয়া করার ফলে আল্লাহ্ ঐ সব মৃত লোকদের জীবিত করে দিয়েছিলেন, যারা সংখ্যায় হাজার-হাজার হওয়া সত্ত্বেও মৃত্যু-ভয়ে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল।