১
আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খন্ড
লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯১
বাহীরার কাহিনী
সুহায়লী যুহরীর সীরাত গ্রন্থ থেকে বর্ণনা করেন যে, বাহীরা একজন ইহুদী পণ্ডিত ছিলেন। আমার মতে, উপরের কাহিনী থেকে যা বুঝা যায়, তা হলো, বাহীরা ছিলেন খৃষ্টান পাদ্রী। আল্লাহই সম্যক অবহিত! মাসউদী থেকে বর্ণিত বাহীরা আবদুল কায়স গোত্রের লোক ছিলেন। তার আসল নাম ছিল জারজীস।
ইবনে কুতায়বার ‘মা‘আরিফ’ কিতাবে আছে, ইসলামের সামান্য পূর্বে জাহেলী যুগে এক ব্যক্তি শুনতে পেয়েছিলেন যে, কে যেন বলছে, পৃথিবীর সেরা মানুষ তিনজন। বাহীরা, রিআব ইবনে বারা আশ-শান্নী এবং তৃতীয়জনের আগমন এখনও ঘটেনি। সেই তৃতীয়জন ছিলেন প্রতীক্ষিত রাসূলুল্লাহ (সা)। ইবনে কুতায়বা বলেন, এই ঘোষণা শ্রবণের পর রিআব ইবন শান্নী এবং তার পিতার কবরে অবিরাম হালকা বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল।