১
আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খন্ড
লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৬
জাহিলি যুগের কিছু ঘটনার সংক্ষিপ্ত আলোচনা
বনূ ইসমাঈলের নিকট থেকে জুরহুম গোত্রের বায়তুল্লাহর দায়িত্ব গ্রহণ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এতে তারা আগ্রহী ছিল এজন্য যে, তারা ছিল কন্যা পক্ষের সন্তান খুযাআ গোত্র জুরহুমদের উপর হামলা করে তাদের নিকট থেকে বায়তুল্লাহর দায়িত্ব ছিনিয়ে নেয়ার বিষয়ও সেখানে উল্লিখিত হয়েছে। অতঃপর কুসাই এবং তার সন্তানদের নিকট তা’ ফিরে আসার কাহিনীও বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবের পূর্ব পর্যন্ত তাদের হাতে বায়তুল্লাহর সেবায়েতের দায়িত্ব ছিল অব্যাহত ধারায়। নবী করীম (সা) তা বহাল রাখেন।