১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৭
যাকাত আদায় করার জন্য নির্ধারিত পশু পাওয়া না গেলে করণীয়
যদি মালিকের কাছে নির্দিষ্ট বয়সের পশু পাওয়া না যায়, তাহলে এর করণীয় সম্পর্কে হাদীসে এসেছে,
عنْ أَنَسٍ أَنَّ أَبَا بَكْرٍ كَتَبَ لَه فَرِيْضَةَ الصَّدَقَةِ الَّتِيْ اَمَرَ اللهُ رَسُوْلَه مَنْ بَلَغَتْ عِنْدَه مِنَ الْإِبِلِ صَدَقَةُ الْجَذَعَةِ وَلَيْسَتْ عِنْدَه جَذَعَةٌ وَّعِنْدَه حِقَّةٌ فَاِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ اِنِ اسْتَيْسَرَتَا لَه , اَوْ عِشْرِيْنَ دِرْهَمًا . وَمَنْ بَلَغَتْ عِنْدَه صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ الْحِقَّةُ وَعِنْدَهُ الْجَذَعَةُ، فَاِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْجَذَعَةُ، وَيُعْطِيْهِ الْمُصَدِّقُ عِشْرِيْنَ دِرْهَمًا اَوْ شَاتَيْنِ . وَمَنْ بَلَغَتْ عِنْدَه صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَه اِلَّا بِنْتُ لَبُوْنٍ فَاِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُوْنٍ وَيُعْطِيْ شَاتَيْنِ اَوْ عِشْرِيْنَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ صَدَقَتُه بِنْتَ لَبُوْنٍ وَّعِنْدَه حِقَّةٌ فَاِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيُعْطِيْهِ الْمُصَدِّقُ عِشْرِيْنَ دِرْهَمًا اَوْ شَاتَيْنِ، وَمَنْ بَلَغَتْ صَدَقَتُه بِنْتَ لَبُوْنٍ وَلَيْسَتْ عِنْدَه وَعِنْدَه بِنْتُ مَخَاضٍ، فَاِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ مَخَاضٍ وَيُعْطِيْ مَعَهَا عِشْرِيْنَ دِرْهَمًا اَوْ شَاتَيْنِ
আনাস (রাঃ) হতে বর্ণিত। আল্লাহ তা‘আলা তাঁর রাসূলকে সাদাকার (যাকাতের) পরিমাণ নির্ধারণের ব্যাপারে যে আদেশ করেছিলেন আবু বকর (রাঃ) তা তাকে (আনাসকে) লিখে পাঠিয়েছিলেন। (তার মাঝে এটাও ছিল যে) যার উটের সংখ্যা এত হয়েছে যে, (তার উপর) একটি পাঁচ বছর বয়সের উষ্ট্রী যাকাত বাবদ ওয়াজিব হয় অথচ তার কাছে সেটা নেই, বরং তার কাছে আছে চার বছর বয়সের উষ্ট্রী, তবে চার বছর বয়সের উষ্ট্রীই তার নিকট হতে নেয়া হবে এবং তাকে এর সঙ্গে (অতিরিক্ত) দুটি বকরী দিতে হবে- যদি এটা তার কাছে সহজসাধ্য হয়, অথবা বিশ দিরহাম (দিতে হবে)। আর যার উটের সংখ্যা এত হয়েছে যে, যাকাত বাবদ তার উপর একটি চার বছর বয়সের উষ্ট্রী ওয়াজিব, অথচ তার কাছে চার বছর বয়সের উষ্ট্রী নেই, বরং তার কাছে রয়েছে পাঁচ বছর বয়সের উষ্ট্রী, তবে পাঁচ বছর বয়সের উষ্ট্রীই তার নিকট হতে নেয়া হবে এবং যাকাত আদায়কারী তাকে বিশ দিরহাম অথবা দুটি বকরী দিয়ে দেবে। আর যার উটের সংখ্যা এত হয়েছে যে, যাকাত বাবদ তার উপর একটি চার বছর বয়সের উষ্ট্রী ওয়াজিব, অথচ তার কাছে তিন বছর বয়সের উষ্ট্রী ব্যতীত আর কিছু নেই, তবে তার নিকট হতে তিন বছর বয়সের উষ্ট্রীই নেয়া হবে এবং এর সঙ্গে দুটি বকরী অথবা বিশ দিরহাম নিতে হবে। অনুরূপভাবে যার উপর যাকাত বাবদ একটি তিন বছর বয়সের উষ্ট্রী ওয়াজিব হয়, অথচ তার কাছে চার বছর বয়সের উষ্ট্রী থাকে, তাহলে তার কাছ থেকে চার বছর বয়সের উষ্ট্রীই নেয়া হবে এবং যাকাত আদায়কারী তাকে বিশ দিরহাম অথবা দুটি বকরী দেবে। আর যার উপর যাকাত বাবদ একটি তিন বছর বয়সের উষ্ট্রী ওয়াজিব হয়, অথচ তা তার কাছে নেই, বরং তার কাছে দুই বছর বয়সের উষ্ট্রী থাকে, তাহলে তার কাছ থেকে দুই বছর বয়সের উষ্ট্রীই নেয়া হবে এবং এর সাথে বিশ দিরহাম অথবা দুটি বকরী (অতিরিক্ত) নিতে হবে। [সহীহ বুখারী, হা/১৪৫৩; আবু দাউদ, হা/১৫৬৯; নাসাঈ, হা/২৪৪৭; সহীহ ইবনে খুযায়মা, হা/২২৮১; মিশকাত, হা/১৭৯৬।]