hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

খনিজ সম্পদের উপর যাকাত

(ক) ভূ-গর্ভ বা সমুদ্রতল থেকে উত্তোলিত বিভিন্ন রকম খনিজ দ্রব্যকে খনিজ সম্পদ বলে। তরল পেট্রোলিয়াম, কয়লা বা লবণ, বায়বীয় গ্যাস, ধাতব পদার্থ ও লৌহ সবই খনিজ সম্পদ বলে বিবেচিত হয়।

(খ) যাকাতের জন্য খনিজ সম্পদের নিসাবের পরিমাণ স্বর্ণের বা রৌপ্যের পরিমাণের ভিত্তিতে নিরূপিত হবে।

(গ) খনিজ সম্পদের উপর যাকাত বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় না। খনিজ দ্রব্যের উত্তোলিত ও পরিশোধিত অংশের মূল্য নিসাব পরিমাণ পৌঁছলে তাৎক্ষণিকভাবে যাকাত আদায় করতে হবে।

(ঘ) খনিজ সম্পদের উপর যাকাতের হার ২.৫%।