hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

ঋণগ্রসত্ম ব্যক্তির উপর যাকাত

যদি কোন ব্যক্তি ঋণগ্রসত্ম হয়ে পড়ে, তাহলে প্রথমে তাকে ঋণ পরিশোধ করতে হবে। এরপর যদি দেখা যায় যে, তার অবশিষ্ট সম্পত্তি নিসাব পরিমাণ রয়েছে তাহলে তা থেকে যাকাত দিতে হবে। রমাযান মাস আসলে উসমান (রাঃ) বলতেন,

هٰذَا شَهْرُ زَكَاتِكُمْ فَمَنْ كَانَ عَلَيْهِ دَيْنٌ فَلْيُؤْدِّ دَيْنَه حَتّٰى تَحْصُلَ أَمْوَالُكُمْ فَتُؤَدُّوْنَ مِنْهَا الزَّكَاةَ

এটি (রমাযান) যাকাতের মাস। অতএব যদি কারো উপর ঋণ থাকে, তাহলে সে যেন প্রথমে ঋণ পরিশোধ করে। এরপর অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হলে তার যাকাত আদায় করবে। [মুয়াত্তা ইমাম মালিক, হা/৮৭৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৮৫৬]