১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২১
পাওনা টাকার যাকাত
পাওনা টাকা দু’রকম হতে পারে :
ক) আদায়যোগ্য পাওনা :
যে ঋণ ঋণগ্রহীতা কর্তৃক স্বীকৃত এবং ঋণগ্রহীতা তা পরিশোধ করতে সক্ষম অথবা যদি ঋণ পরিশোধে ঋণগ্রহীতা অস্বীকৃতি জানায়, কিমত্মু তার প্রমাণ রয়েছে এবং আদালতে অভিযুক্ত হলে ঋণ পরিশোধে বাধ্য হবে, তাকে আদায়যোগ্য পাওনা বলে। এরূপ পাওনা মোট সম্পত্তির সাথে যোগ করে যাকাতের আওতাধীন সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে হবে।
খ) আদায়ের অযোগ্য পাওনা :
ঋণগ্রহীতা যদি দেউলিয়া হয়ে যায়, কিংবা ঋণ পরিশোধে অস্বীকৃতি জানায়, কিংবা ঋণের সমর্থনে কোন বৈধ প্রমাণ না থাকে কিংবা ঋণ স্বীকার করলেও ঋণ পরিশোধ করতে অহেতুক গড়িমসি করে তাহলে ঐ ঋণকে আদায়ের অযোগ্য পাওনা বলা হয়। এ ধরনের সন্দেহজনক পাওনা কার্যত আদায় না হওয়া পর্যন্ত যাকাতের আওতায় আসবে না। এ জাতীয় পাওনা আদায় হওয়ার পর মাত্র এক বছরের যাকাত আদায় করতে হবে, এটিই অধিকাংশ আলেমদের অভিমত।