hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

কী দিয়ে ফিতরা আদায় করতে হবে

ফিতরা মূলত গরীবদের হক। এটি সাধারণত নিজ নিজ অঞ্চলের প্রধান খাদ্য দ্বারা আদায় করা উচিত। কেননা রাসূলুল্লাহ ﷺ ও সাহাবায়ে কেরামগণ তাদের প্রধান খাদ্য দ্বারা ফিতরা আদায় করতেন। যেমন- ভুট্টা, খেজুর, পনীর ইত্যাদি। হাদীসে এসেছে,

عَنْ أَبِىْ سَعِيْدٍ الْخُدْرِيِّ ، يَقُوْلُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ ، أَوْ صَاعًا مِنْ شَعِيْرٍ ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ ، أَوْ صَاعًا مِنْ زَبِيْبٍ

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ফিতরার যাকাত এক সা‘ খাদ্য অথবা এক সা‘ ভুট্টা অথবা এক সা‘ খেজুর অথবা এক সা‘ পনীর অথবা এক সা‘ কিসমিস দ্বারা আদায় করতাম। [মুয়াত্তা ইমাম মালিক, হা/৬২৭; সহীহ বুখারী, হা/১৫০৬; সহীহ মুসলিম, হা/২৩৩০; তিরমিযী, হা/৬৭৩; নাসাঈ, হা/২৫১২; সহীহ ইবনে খুযায়মা, হা/২৪০৮; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/২১৩৩; শারহুস সুন্নাহ, হা/১৫৯৫; সুনানে দারেমী, হা/১৬৬৩; মিশকাত, হা/১৮১৬।]

অতএব, বাংলাদেশে যেহেতু প্রধান খাদ্য হিসেবে চাল ব্যাপকভাবে প্রচলিত আছে, সুতরাং এখানকার মানুষের জন্য চাল দ্বারা ফিতরা আদায় করাই উত্তম।

যিনি যে মানের খাদ্যদ্রব্য বছরের বেশিরভাগ সময় আহার করেন, তিনি সে মানের খাদ্যদ্রব্য থেকেই সাদকাতুল ফিতর প্রদান করবেন।

আমাদের দেশের প্রধান খাদ্য চাল। সুতরাং তা দিয়েই ফিতরা প্রদান করা উচিত।