hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

স্বর্ণ ও রৌপ্যের যাকাত

স্বর্ণের নিসাব :

স্বর্ণের যাকাতের ক্ষেত্রে এর নিসাবের পরিমাণ হচ্ছে ২০ দিনার। রাসূলুল্লাহ ﷺ বলেন,

وَلَيْسَ عَلَيْكَ شَىْءٌ - يَعْنِىْ فِى الذَّهَبِ - حَتّٰى يَكُوْنَ لَكَ عِشْرُوْنَ دِيْنَارًا فَإِذَا كَانَ لَكَ عِشْرُوْنَ دِيْنَارًا وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ فَفِيْهَا نِصْفُ دِيْنَارٍ فَمَا زَادَ فَبِحِسَابِ ذٰلِكَ

আর যদি তোমার নিকট বিশ দিনারের কম স্বর্ণ মজুদ থাকে, তাহলে তোমার উপর যাকাত ফরয নয়। তবে যদি তোমার নিকট ২০ দিনার পরিমাণ স্বর্ণ মজুদ থাকে এবং সেটা এক বছর পর্যমত্ম অতিবাহিত হয়, তাহলে তার জন্য অর্ধ দিনার যাকাত দিতে হবে। এরপরে যা বৃদ্ধি পাবে তার হিসাব ঐভাবেই হবে। [আবু দাউদ, হা/১৫৭৫; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৭৮৩।]

উল্লেখ্য যে, ১ দিনার সমান হচ্ছে ৪.২৫ গ্রাম। সুতরাং ২০ দিনার সমান হচ্ছে ২০ × ৪.২৫ = ৮৫ গ্রাম। অতএব ১১.৬৬ গ্রাম সমান যদি ১ ভরি হয়, তাহলে ৮৫ গ্রাম সমান হচ্ছে, ৮৫ ÷ ১১.৬৬ = ৭.২৯ ভরি। তবে স্বর্ণের নিসাব সাড়ে সাত ভরি ধরা হয়।

রৌপ্যের নিসাব :

রৌপ্যের নিসাবের পরিমাণ হচ্ছে, ৫ উকিয়া বা ২০০ দিরহাম। রাসূলুল্লাহ ﷺ বলেন,

وَلَا فِيْ أَقَلَّ مِنْ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ

পাঁচ উকিয়ার কম পরিমাণ রৌপ্যে যাকাত নেই। [সহীহ বুখারী, হা/১৪৮৪; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৭৬৫।]

উল্লেখ্য যে, ১ উকিয়া সমান হচ্ছে ৪০ দিরহাম। সুতরাং ৫ উকিয়া সমান হচ্ছে ২০০ দিরহাম।

অপর হাদীসে এসেছে,

فَإِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ ........... فَمَا زَادَ فَبِحِسَابِ ذٰلِكَ

যখন তোমার নিকট ২০০ দিরহাম মজুদ থাকবে এবং সেটা এক বছর র্পযমত্ম অতিবাহিত হবে, তাহলে তা থেকে ৫ দিরহাম যাকাত দিতে হবে। এরপরে যা বৃদ্ধি পাবে তার হিসাব ঐভাবেই হবে। [আবু দাউদ, হা/১৫৭৫; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৭৮৩।]

অপর হাদীসে এসেছে,

هَاتُوْا رُبْعَ الْعُشُوْرِ مِنْ كُلِّ أَرْبَعِيْنَ دِرْهَمًا دِرْهَمٌ وَلَيْسَ عَلَيْكُمْ شَىْءٌ حَتّٰى تَتِمَّ مِائَتَىْ دِرْهَمٍ فَإِذَا كَانَتْ مِائَتَىْ دِرْهَمٍ فَفِيْهَا خَمْسَةُ دَرَاهِمَ فَمَا زَادَ فَعَلٰى حِسَابِ ذٰلِكَ

তোমরা প্রতি ২০ দিরহামে ১ দিরহাম যাকাত আদায় করবে। আর ২০০ দিরহাম পূর্ণ না হওয়া পর্যমত্ম তোমাদের উপর কোন কিছুই ফরয নয়। অতঃপর ২০০ দিরহাম পূর্ণ হলে এর যাকাত হবে ৫ দিরহাম এবং এর অতিরিক্ত হলে তার যাকাত উপরোক্ত হিসাব অনুযায়ী প্রদান করতে হবে। [আবু দাউদ, হা/১৫৭৪; সহীহ ইবনে খুযায়মা, হা/২২৯৭; সুনানে দুর কাতুনী, হা/১৮৯৮।]

উপরের হাদীস দুটিতে বর্ণিত ২০০ দিরহাম সমান হচ্ছে ৫৯৫ গ্রাম। অতএব ১১.৬৬ গ্রাম সমান যদি ১ ভরি হয়, তাহলে ৫৯৫ গ্রাম সমান হচ্ছে, ৫৯৫ ÷ ১১.৬৬ = ৫১.০২ ভরি। তবে রৌপ্যের নিসাব সাড়ে বায়ান্ন ভরি ধরা হয়।