১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৫
স্বর্ণ ও রৌপ্যের উপর যাকাত নগদ অর্থে রূপামত্মরিত করার পদ্ধতি
মালিকানাধীন স্বর্ণ ও রৌপ্যের উপর যাকাতের পরিমাণ নগদে নির্ণয়ের জন্য যাকাত বাবদ নির্ধারিত পরিমাণকে গ্রাম প্রতি মূল্য দ্বারা গুণ করে নিতে হবে। উদাহরণ স্বরূপ, স্বর্ণের বাজার দর প্রতি গ্রাম ২,০০০/- টাকা হলে ৮৫ গ্রামের মূল্য = ১,৭০,০০০/- টাকা, যার উপর যাকাত হবে ২.৫% হারে (১,৭০,০০০ ÷ ৪০) = ৪,২৫০/- টাকা। আর রূপার বাজার দর প্রতি গ্রাম ৫০ টাকা হলে ৫৯৫ গ্রামের মূল্য = ২৯,৭৫০/- টাকা, যার উপর যাকাত হবে ২.৫% হারে (২৯৭৫০ ÷ ৪০) = ৭৪৩.৭৫ টাকা। যাকাত হিসাব করার সময় এসব স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্যের অর্থাৎ যাকাত হিসাব করার সময় বিক্রয় করতে চাইলে যে মূল্য পাওয়া যাবে এর ভিত্তিতে যাকাত হিসাব করতে হবে।
উল্লেখ্য যে, কারো নিকট যদি স্বর্ণ অথবা রৌপ্য না থাকে; কিমত্মু স্বর্ণের অথবা রৌপ্যের নিসাবের বাজার মূল্যের সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তাকে স্বর্ণ অথবা রৌপ্যের নিসাব অনুযায়ীই যাকাত দিতে হবে।
উল্লেখ্য যে, কারো নিকট যদি স্বর্ণ অথবা রৌপ্য না থাকে; কিমত্মু স্বর্ণের অথবা রৌপ্যের নিসাবের বাজার মূল্যের সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তাকে স্বর্ণ অথবা রৌপ্যের নিসাব অনুযায়ীই যাকাত দিতে হবে।