hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

যাকাতের সংজ্ঞা

اَلزَّكٰوةُ (আয-যাকাত) এর আভিধানিক অর্থ হচ্ছে- বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, পবিত্র হওয়া, কোন বস্তুকে পরিশুদ্ধ করা ইত্যাদি।

আর পারিভাষিক অর্থে যাকাত হলো,

حِصَّةٌ مُقَدَّرَةٌ مِنْ مَالٍ مَخْصُوْصٍ فِىْ وَقْتٍ مَخْصُوْصٍ يُصْرَفُ فِىْ جِهَاتٍ مَخْصُوْصَةٍ

নিসাব পরিমাণ মাল হতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাতে নির্দিষ্ট অংশ ব্যয় করার নাম যাকাত। [সহীহ ফিকহুস সুন্নাহ, ২য় খন্ড, ৫ পৃষ্ঠা।]