hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মহিলাদের রোযার বিধান

 গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মহিলাদের যদি গর্ভাবস্থায় বা দুগ্ধদানের কারণে রোযা রাখতে কষ্ট হয় অথবা তাদের সন্তানদের প্রাণহানীর আশঙ্কা থাকে তাহলে তারা রোযা রাখবে না। পরে যখন সুবিধা হয় এবং আশঙ্কা দূর হয়ে যায় তখন কাযা করে নেবে। রাসূলুল্লাহ ﷺ বলেন,

إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ وَضَعَ عَنِ الْمُسَافِرِ شَطْرَ الصَّلَاةِ ، وَعَنِ الْمُسَافِرِ وَالْحَامِلِ أَوِ الْمُرْضِعِ الصَّوْمَ ، أَوِ الصِّيَامَ

আল্লাহ তা‘আলা মুসাফিরের অর্ধেক সালাত কমিয়ে দিয়েছেন এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীর সিয়াম না রেখে পরে আদায় করার অবকাশ দিয়েছেন। [তিরমিযী, হা/৭১৫; ইবনে মাজাহ, হা/১৬৬৭; মুসনাদে আহমাদ, হা/১৯০৬৯; সহীহ ইবনে খুযায়মা, হা/২০৪২; বায়হাকী, হা/৭৮৬৯; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৫৬৬; মিশকাত, হা/২০২৫।]